ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ইমরান খানের লং মার্চের গাড়ির চাকায় পিষ্ট নারী সাংবাদিক নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ অক্টোবর, ২০২২,  4:30 PM

news image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লং মার্চের গাড়িতে উঠতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন এক নারী সাংবাদিক। তার নাম সাদাফ নাঈম। রবিবার পাকিস্তানের লাহোরে এই ঘটনা ঘটে। জানা গেছে, ইমরান খানের জনসভায় যোগ দিয়েছিলেন ওই নারী সাংবাদিক। ইমরান খানের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করতেও দেখা গিয়েছিল তাকে। পরে সেই মিছিলেরই একটি মালবাহী গাড়িতে উঠতে গিয়ে পা পিছলে পড়ে চাকার নিচে চলে যান তিনি। এতে চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয় বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। সাংবাদিকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ইমরান তার লং মার্চ ওই দিনের জন্য স্থগিত করেন। সাদাফ নাঈম পাকিস্তানের বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ফাইভ’-এর সাংবাদিক। দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। লাহৌরের জিটি রোডে আয়োজন করা হয়েছিল মিছিলের। ইমরান জানিয়েছেন, মিছিলটি কামোকে যাওয়ার কথা ছিল। কিন্তু এই দুর্ঘটনার জন্য আপাতত এই কর্মসূচি বন্ধ রাখা হচ্ছে। সূত্র: ডন, জিও টিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম