ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ইমরান খানের অবস্থা স্থিতিশীল

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ নভেম্বর, ২০২২,  3:32 PM

news image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বন্দুক হামলায় আহত হওয়ার পর শওকত খানম হাসপাতালে চিকিৎসাধীন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের অবস্থা স্থিতিশীল বলে দেশটির সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলে একটি লংমার্চে নেতৃত্ব দেওয়ার সময় ইমরান খানের গাড়িবহরে গুলি চালানো হয়। এসময় পায়ে গুলিবিদ্ধ হন পিটিআই প্রধান।

তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে সে সময় জানিয়েছিল দেশটির গণমাধ্যমগুলো। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী পাকিস্তানি নেতা ফাওয়াদ চৌধুরী রয়টার্সকে বলেন, ‘এটি স্পষ্ট হত্যাচেষ্টা ছিল। খানকে আঘাত করা হয়েছিল কিন্তু তিনি স্থিতিশীল রয়েছেন। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ফাওয়াদ চৌধুরী আরও বলেন, ‘সেখানকার লোকজন যদি শুটারকে থামিয়ে না দিতো, তাহলে পিটিআই নেতা নিশ্চিহ্ন হয়ে যেতেন’। ইসলামাবাদ অভিমুখে পিটিআই’র লংমার্চের সপ্তম দিনে গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলায় তিনি ছাড়া আরও অন্তত ৭ জন পিটিআই নেতা আহত হয়েছেন, তাদের মধ্যে ফয়সাল জাভেদও রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম