ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ইভ টিজিং প্রতিরোধ দিবস আজ

#

১৩ জুন, ২০২২,  6:22 PM

news image

ইভ টিজিং! আমাদের সমাজের খুবই পরিচিত একটি শব্দ। বিশেষ করে নারীদের কাছে এক আতঙ্কের নাম। জীবনের কোনো না কোনো পর্যায়ে নারীরা শিকার হয়েছেন ইভ টিজিং নামক ভয়াবহ অভিজ্ঞতার। সেসব ঘটনা দেখা যায় খবরের পাতায় ও টিভির পর্দায়। তাই সরকার ও বিভিন্ন সংগঠন ইভ টিজিং রোধে নিয়েছেন নানা ধরনের কর্মসূচি। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং যৌন নিপীড়নের মতো ভয়াবহ ব্যাধি থেকে নারীসমাজকে রক্ষা করতে ২০১০ সালে প্রথমবারের মতো ইভ টিজিং প্রতিরোধ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে ১৩ জুনকে শিক্ষা মন্ত্রণালয় ‘ইভ টিজিং প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করে। তখন থেকে নানা কার্যক্রমে জাতীয়ভাবে দিবসটি পালিত হয়ে আসছে। নারী, মেয়েশিশু, কিশোরী এবং তরুণীদের উত্ত্যক্ত করার জন্য বখাটেদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়। দেশে বিভিন্ন সময় নারী ও কিশোরীদের রাস্তাঘাট, স্কুল-কলেজ থেকে শুরু করে কর্মক্ষেত্রেও উত্ত্যক্তের শিকার হতে হচ্ছে। উত্ত্যক্তের শিকার হয়ে ঘর থেকে বের হওয়া বন্ধ হয়ে গেছে অনেক মেয়ের। অনেকে বেছে নিয়েছে আত্মহত্যার মতো জঘন্য পথ। বিশেষজ্ঞদের মতে, আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দমন করা যাবে না বখাটেদের। ইভ টিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। বিশেষ করে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সেমিনার আয়োজন করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম