ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে অন্তত নিখোঁজ ২৬ জন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ মে, ২০২২,  5:41 PM

news image

ইন্দোনেশিয়ার সাউথ সুলাওয়েসি প্রদেশে ফেরি ডুবে অন্তত ২৬ জন নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় ফেরিটিতে ৪৩ জন যাত্রী ছিল। এর মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জ্বালানি শেষ হয়ে যাওয়ার পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় গত বৃহস্পতিবার গভীর রাতে ইন্দোনেশিয়ার সাউথ সুলাওয়েসির মাকাসার প্রণালিতে লাদাং পের্টিউই নামে একটি ফেরি ডুবে যায়। ফেরিতে ৪৩ জন যাত্রী ছিল বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীরা।

এ সময় উদ্ধারকারী নৌকার সাহায্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। ডুবে যাওয়া যাত্রীদের খোঁজে ৪০ জনের একটি উদ্ধারকারী দল গঠন করা হয়েছে বলেও জানায় তারা। প্রতিবেদন অনুযায়ী এখনো নিখোঁজ রয়েছেন ২৬ জন। আর ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। মূলত, জ্বালানি শেষ হয়ে যাওয়া এবং বৈরী আবহাওয়ার কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। যদিও বৃহস্পতিবার মাকাসার প্রণালীতে ৮ ফুটের ঢেউসহ বৈরি আবহাওয়ার পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। এর আগে গত সপ্তাহে ৮০০ জনের ও বেশি যাত্রী বহনকারী একটি ফেরি পূর্ব নুসা টেংগারা প্রদেশে ডুবে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম