ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ইন্দোনেশিয়ায় বিয়ের আগে যৌনতায় লিপ্ত হলেই শাস্তি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০২২,  8:10 PM

news image

চলতি মাসেই নতুন আইন পাস করতে যাচ্ছে ইন্দোনেশিয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ে না করে যৌন সম্পর্ক স্থাপন করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হবে-এমন আইন পাস করতে যাচ্ছে দেশটি। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পার্লামেন্টে এই আইন পাস করতে পক্ষে-বিপক্ষে ভোট হবে। ধারণা করা হচ্ছে, নতুন এই আইন করার পক্ষেই বেশি ভোট পড়বে। নতুন এই খসড়া আইনটির সঙ্গে সংশ্লিষ্ট আইনপ্রণেতা বামবাং উরিয়ান্তো বলেন,

আগামী সপ্তাহের প্রথম দিকে আইনটি পাস হতে পারে।এই আইন পাস হলে ইন্দোনেশিয়ার নাগরিকের সঙ্গে সঙ্গে দেশটিতে অবস্থানরত বিদেশিদের জন্যও একইভাবে প্রযোজ্য হবে। রিপোর্ট, এই ব্যভিচারের জন্য শাস্তি তখনই কার্যকর হতে পারে যখন তৃতীয় পক্ষ দেশটির কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবে। বিয়ের পর অন্য স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কারও সঙ্গে যৌন সম্পর্ক অপরাধ হিসেবে বিবেচিত হবে। অবিবাহিতদের বাবা-মা চাইলেও এই মামলা করতে পারবেন। তবে দেশটির বিরোধীরা বলছেন, আইনটি ১৯৯৮ সালে ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তোর পতনের পর কার্যকর উদার সংস্কারগুলোর পরিপন্থী। তবে নতুন এই আইন নিয়ে দেশটির ব্যবসায়ী গোষ্ঠীগুলো উদ্বেগ জানিয়েছে। বিরোধীদের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরণের আইন ইন্দোনেশিয়ার পর্যটন নষ্ট করবে। এতে করে বিদেশিরা ইন্দোনেশিয়ায় আর বিনিয়োগ করতে চাইবে না। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম