ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে বন্ধু ভাবে না : জিৎ

#

বিনোদন ডেস্ক

২৫ মে, ২০২৪,  4:40 PM

news image

অভিনেতা জিতের প্রযোজনায় বাংলার প্রথম সায়েন্স ফিকশন ও কমেডি ঘরানার ছবি ‘বুমেরাং’। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে জিৎ এবং রুক্মিণী মৈত্রকে। শুক্রবার (২৪ মে) ‘বুমেরাং’ ছবির ট্রেলার প্রকাশিত হয়। সেখানেই বন্ধুত্বের বিষয়ে কথা বলেন জিৎ। এক সাক্ষাৎকারে জিৎ বলেন,‘ইন্ডাস্ট্রিতে কেউই কাউকে বন্ধু বলে মনে করেন না। যদিও বা মনে করে মন থেকে সেটা তারা কতটা মানে এটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু আমার আর রুক্মিণীর বন্ধুত্বটা সত্যিই। আশা করব আগামীতেও আমাদের এই বন্ধুত্ব একই রকম থাকবে, ভাঙবে না।’ রুক্মিণী জানান, এই ছবির শুটিং চলাকালীন জিৎ তাকে সারাক্ষণ খাওয়া-দাওয়া করতে বলেছেন। শুটিং শুরু করার আগে গল্প করতেন। বন্ধু জিতের মতো সুপারস্টার পাওয়া মুশকিল। উল্লেখ্য, ‘বুমেরাং’ ছবিতে উঠে আসবে এক রোবটের গল্প। থাকবে সুপারবাইকের কথাও। এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী। একটি মানুষ তথা জিতের স্ত্রীর চরিত্রে। আরেকটি হল রোবটের চরিত্রে। এই দুই চরিত্রের নাম নিশা আর ইশা। জিৎ ছাড়া এ ছবিতে অভিনয় করেছেন- সৌরভ দাস, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, প্রমুখ। আগামী ৭ জুন মুক্তি পাবে এই ছবিটি। সৌভিক কুণ্ডু এই ছবির পরিচালনা করেছেন। এটি বক্স অফিসে মুখোমুখি হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর জুটির পঞ্চাশতম ছবি অযোগ্যর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম