ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুন, ২০২২,  4:38 PM

news image

ইতালিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর সবাই নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (৯ জুন) হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার পর শনিবার (১১ জুন) একটি পাহাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে- তুর্কি নাগরিক চারজন, দুইজন লেবানিজ ও একজন ইতালীয় পাইলট। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, বৃহস্পতিবার তাসকানির লুকা থেকে উত্তরাঞ্চলের শহর ট্রেভিসোর দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি। পথে ঝড়ের সময় সেটি রাডার থেকে হারিয়ে যায়। পরে একটি পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্তের খবর পাওয়া যায়। বিধ্বস্ত হওয়ার দুই দিন পর ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার মূল কারণ এখনও জানা যায়নি। কারণ জানতে তদন্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র : রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম