ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ইজতেমায় দু’পক্ষের মারামারিতে আহত মুসল্লির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৫,  9:19 PM

news image

টঙ্গীর ইজতেমার মাঠে দু’পক্ষের মারামারিতে আহত মিজানুর রহমান (৪০) মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মিজানুর রহমান কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার মাষ্টারপাড়া গ্রামের মো. ছবির উদ্দিনের ছেলে। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।  শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। সেখানে নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি উল্লেখ করেছেন, গত ১৮ ডিসেম্বর (২০২৪) রাত আনুমানিক ৩টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমার মাঠে উভয় পক্ষের মারামারিতে মিজানুর রহমান আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান শাহবাগ থানার উপ-পরিদর্শক। নিহতের বোন জামাই মোসাদ্দেকুল হক জানিয়েছেন, মিজানুর রহমান পেশায় স্টেশনারি ব্যবসায়ী ছিলেন। তিনি তাবলিগ জামাত করলেও কোন গ্রুপের সদস্য ছিলেন তা জানা নেই বলে জানান তিনি।  এদিকে মিজানুরের এক সাথী সোহেল জানিয়েছেন, তারা সাদ অনুসারীর। তিনি বলেন, ‘আমরা ইজতেমার মাঠে ছিলাম, সেখানে ঘুমন্ত অবস্থায় আমাদের ওপর হামলা চালানো হয়েছে। সে সময়ে মিজানুর গুরুতর আহত হয়। ’ উল্লেখ্য, ওইদিন সাদ অনুসারী ও জোবায়ের অনুসারীদের দু’পক্ষের লোকজনের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম