ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ইউরোপের বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব ইগা সোয়াইটেক

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০২২,  4:28 PM

news image

২০২২ সালের ইউরোপীয়ান বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন নারী টেনিসের নাম্বার ওয়ান ইগা সোয়াইটেক। পোলিশ প্রেস এজেন্সি (পিএপি) ইগা সোয়াইটেককে এই খেতাবের জন্য নির্বাচিত করেছে। ২০২১ সালে নোভাক জোকোভিচের পর এই নিয়ে টানা দ্বিতীয়বারের মত টেনিসের কোনও খেলোয়াড় এই পুরস্কারের জন্য সেরা বিবেচিত হলেন। ১৯৫৮ সালের পর থেকে প্রতি বছর এই পুরস্কার দিয়ে আসছে পিএসপি। বিগত বছরে সেরা পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ইউরোপীয়ান বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরষ্কার দেওয়া হয়ে থাকে। এই নিয়ে ৬৫বারের মতো এই পুরস্কার দেওয়া হচ্ছে। ২০টি আন্তর্জাতিক সংবাদ সংস্থার ভোটে বর্ষসেরা নির্বাচিত হন। ১১৮ ভোট পেয়ে সোয়াইটেক পিছনে ফেলেছেন পোল ভল্টে বিশ্বচ্যাম্পিয়ন আরমান্ড ডুপলান্টিস (১০৬ ভোট) ও ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন ম্যাক্স ভারস্টাপেনকে (৮২ ভোট)। ২০২২ সালে ১৯ ডিসিপ্লিনের নির্বাচিত ৫৮ জন অ্যাথলেটের উপর ভোটাভুটি করা হয়।২১ বছর বয়সী সোয়াইটেকের আগে তিনজন পোলিশ তারকা এই তালিকায় বিজয়ী হয়েছিলেন। তাঁরা হলেন ২০২০ সালে ফুটবল তারকা রবার্ট লেওয়ান্ডোভস্কি, ১৯৫৮ সালে লং জাম্পার জিডিসল ক্রিজিসকোওয়াইক এবং ১৯৬৬ ও ১৯৭৪ সালে স্প্রিন্টার ইরিনা সিজিভিনিস্কা। সূত্র- টেনিসডটকম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম