ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

ইউক্রেন যুদ্ধের কারণে মন্দার ঝুঁকিতে বিশ্বের বহু দেশ : বিশ্বব্যাংক

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জুন, ২০২২,  4:36 PM

news image

কোভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত দেশগুলোর অর্থনীতিতে মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে ইউক্রেন যুদ্ধ। এর জেরে বিশ্বের বহু দেশ অর্থনৈতিক মন্দার মুখে পড়েছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্বব্যাংক। খবর বিবিসির।

বিশ্বব্যাংক বলছে—ইউরোপ এবং পূর্ব এশিয়ার স্বল্পোন্নত দেশগুলো ‘বড় ধরনের মন্দা’র থাবায় পড়েছে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলছেন—মুদ্রাস্ফীতির উচ্চহার এবং প্রবৃদ্ধি হ্রাস বা তথাকথিত ‘স্ট্যাগফ্লেশন’-এর ঝুঁকিও বাড়ছে। এ ছাড়া বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্যদ্রব্যের মূল্য বাড়ছে। ম্যালপাস বলেন, ‘ইউক্রেনে যুদ্ধ, চীনে লকডাউন, সরবরাহ-শৃঙ্খলা বা ‘সাপ্লাই চেইনে’ বিঘ্ন, এবং অর্থনৈতিক অস্থিতিশীলতার ঝুঁকি প্রবৃদ্ধির ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে। ফলে অনেক দেশের জন্য মন্দা এড়ানো কঠিন হবে।’ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এরই মধ্যে জুনের বিশ্বব্যাংকের বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাস প্রতিবেদনে স্ট্যাগফ্লেশনের আসন্ন বিপদ নিয়ে  সতর্ক করেছেন ডেভিড ম্যালপাস বলেন, ‘বিশ্বের বেশির ভাগ অঞ্চলে দুর্বল বিনিয়োগের কারণে প্রবৃদ্ধির নিম্নহার পুরো দশকজুড়ে অব্যাহত থাকতে পারে। এ ছাড়া বহু দেশে মুদ্রাস্ফীতি এখন বহু-দশকের মধ্যে সর্বাধিক হারে চলমান। এবং সরবরাহের গতি মন্থর থাকবে বলে ধারণা করা হচ্ছে। যে কারণে মুদ্রাস্ফীতি দীর্ঘদিন জারি থাকার ঝুঁকি রয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম