ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

ইউক্রেনে রুশ হামলায় ফরাসি সাংবাদিক নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ মে, ২০২২,  5:09 PM

news image

পূর্ব ইউক্রেনে ৩২ বছর বয়সী এক ফরাসি সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার (৩০ মে) রুশ হামলায় নিহত হন তিনি। বেসামরিক ইউক্রেনীয় নাগরিকদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার খবর সংগ্রহ করার সময় বোমার আঘাতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে তার কর্মস্থল বিএফএমটিভি। সংবাদমাধ্যমটি জানায়, ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ নামের ওই সাংবাদিক ডনবাস অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর সিভিয়ারোডোনেটস্কের কাছে একটি সাঁজোয়া যানে মানবিক অপারেশন কভার করার সময় নিহত হয়েছেন। তিনি ফরাসি টেলিভিশন চ্যানেলটিতে ছয় বছর ধরে কাজ করছিলেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ টুইটারে লেক্লারক-ইমহফকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তিনি ‘যুদ্ধের বাস্তবতা দেখানোর জন্য ইউক্রেনে ছিলেন।’ ম্যাক্রোঁ বলেন, রাশিয়ান বোমা থেকে বাঁচতে পালাতে বাধ্য হওয়া বেসামরিক নাগরিকদের সঙ্গে একটি মানবিক বাসে করে যাওয়ার সময় তাকে গুলি করা হয়েছিল। ম্যাক্রোঁ তার পরিবার, আত্মীয়স্বজন এবং সহকর্মীদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং যারা যুদ্ধের তথ্য দেওয়ার কঠিন কাজটি করে চলছেন, তাদের জন্য ফ্রান্সের নিঃশর্ত সমর্থন ব্যক্ত করেছেন। এদিকে যত তাড়াতাড়ি সম্ভব কী ঘটেছে, তা খুঁজে বের করার জন্য ‘স্বচ্ছ তদন্ত’ দাবি করেছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক মিডিয়া অ্যাডভোকেসি গ্রুপ রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানিয়েছে, ইউক্রেন সংঘাত নিয়ে প্রতিবেদন করতে গিয়ে অন্তত আট সাংবাদিক নিহত হয়েছেন। সূত্র : এপি, বিবিসি, আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম