ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ইউক্রেনে আবারও রাশিয়ার বড় ড্রোন হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ জুলাই, ২০২৫,  5:50 PM

news image

ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনে জানিয়েছে, এই হামলায় অন্তত ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন। রাশিয়ার রাতভর চালানো এই হামলায় কিয়েভের নানা প্রান্তে আগুন ছড়িয়ে পড়ে। ইউক্রেন কর্তৃপক্ষ বলছে, কিয়েভের কেন্দ্রীয় এলাকার একটি আবাসিক ভবনের ছাদে একটি ড্রোনের ধ্বংসাবশেষ আঘাত হানে।  সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কিয়েভের আকাশে বিস্ফোরণ। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা ঠেকানোর চেষ্টা করছে। ইউক্রেনের সেনাবাহিনীও রাশিয়ায় পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে। এর আগে মঙ্গলবার রাতে ইউক্রেনে ৭২৮ ড্রোন দিয়ে বড় আঘাত হানে। এই হামলায় ১৩টি ক্রুজ মিসাইলও ব্যবহারও করেছে মস্কো। বৃহস্পতিবার সকালে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির ছয়টি শহরে রাশিয়ার হামলার খবর পাওয়া গেছে। টেলিগ্রাম চ্যানেলে তারা বলেছে, আবাসিক ভবন, গাড়ি, গুদাম, কার্যালয়ে হামলা চালানো হয়েছে। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম