ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ইউক্রেনের চিকিৎসাকেন্দ্রে ড্রোন হামলা রাশিয়ার

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ মার্চ, ২০২৫,  5:08 PM

news image

ইউক্রেনের চিকিৎসাকেন্দ্রসহ আরও বেশ কয়েকটি স্থাপণায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।  স্থানীয় সময় শুক্রবার রাতে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে এসব হামলা হয়। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবোভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, রাশিয়ার আটটি ড্রোন শহরের তিন জেলায় বেসামরিক এলাকায় আঘাত হেনেছে। গত তিন বছর ধরে চলা যুদ্ধে ওই এলাকায় এর আগেও বেশ কয়েকবার হামলা চালানো হয়েছে। সিনিয়েহুবোভ জানিয়েছেন, রুশ বাহিনীর হামলায় পাঁচজন আহত হয়েছে। তবে মেয়র ইহোর তেরেখোভ জানিয়েছেন কমপক্ষে সাতজন এসব হামলায় আহত হয়েছে। সিনিয়েহুবোভ জানিয়েছেন, ড্রোন হামলার পর আগুন ধরে যাওয়ায় ৫০ জনকে চিকিৎসাকেন্দ্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং জরুরি কর্মীরা সেখানে কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সেখানকার কয়েক ডজন বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কিছু অ্যাপার্টমেন্ট ভবনের জানালা ভেঙে পড়েছে বলেও জানানো হয়। সূত্র: রয়টার্স, এনবিসি নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম