ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ইউক্রেনীয় শস্য রপ্তানিতে কোনও বাধা নেই : রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুলাই, ২০২২,  5:16 PM

news image

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শস্য রপ্তানি নিয়ে অবস্থান স্পষ্ট করেছে রাশিয়া। সোমবার এক ভাষণে এ নিয়ে কথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ। তিনি বলেন, মস্কো ও কিয়েভ এ সংক্রান্ত চুক্তিতে সম্মত হওয়ার পর ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলের বন্দর থেকে শস্য রপ্তানিতে কোনও বাধা নেই। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। ল্যাভরভ বলেন, শনিবার ইউক্রেনের প্রধান বন্দর ওদেসাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল সামরিক অবকাঠামো। আর শস্য রপ্তানির চুক্তিতে ইউক্রেনের সামরিক অবকাঠামোতে হামলা নিয়ে কিছু বলা হয়নি। বিশ্বজুড়ে খাদ্য সংকটের জন্য দায়ী মস্কো- পশ্চিমাদের এমন এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন ল্যাভরভ। তিনি বলেন,

পশ্চিমা দেশগুলো বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তায় নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে সত্যকে বিকৃত করছে। কায়রোতে আরব লিগের প্রতিনিধিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, পশ্চিমারা অন্যদের ওপর তাদের প্রভাব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে খাদ্য সংকট শুরু হয়। ইউক্রেনের বন্দর দিয়ে শস্য রপ্তানি বন্ধ হয়ে পড়ায় শুরু হয় এই সংকট। এতে মারাত্মকভাবে আক্রান্ত হয় আরব বিশ্ব এবং আফ্রিকার দেশগুলো। সংকট উত্তরণে গত শুক্রবার তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেনীয় শস্য রপ্তানি নিয়ে চুক্তিতে উপনীত হয় মস্কো ও কিয়েভ। তবে ওই চুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ওডেসা বন্দরে রুশ হামলার ঘটনায় চুক্তিটির ভাগ্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এমন পরিস্থিতিতে সমালোচনার মুখে বিষয়টি নিয়ে মস্কোর অবস্থান ব্যাখ্যা করেন ল্যাভরভ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম