ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

ইংল্যান্ডকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন স্পেন

#

স্পোর্টস ডেস্ক

১৫ জুলাই, ২০২৪,  4:43 PM

news image

ইংল্যান্ড অবাক হয়ে স্পেনের রাজত্ব দেখেছে। বার্লিনে মাথা ঠান্ডা রেখে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতে নিল তারা। এর আগে ২০১২ সালে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। লামিন ইয়ামালের পাস থেকে ৪৭ মিনিটে নিকো উইলিয়ামস গোল করেন। ৭৩ মিনিটে ইংল্যান্ডের কোল পালমার গোলটি শোধ করে দেন। ৮৬ মিনিটে কুকুরেয়ার অ্যাসিস্ট থেকে স্পেনের জয়সূচক গোলটি করেন মিকেল ওয়ারজাবাল। স্পেন সব মিলিয়ে চারবারের ইউরো চ্যাম্পিয়নশিপ জয় করার কৃতিত্ব দেখাল। ওদিকে ১৬ বছর বয়সী লামিন ইয়ামাল সবচেয়ে কম বয়সী ইউরো জয়ী ফুটবলার হওয়ার গৌরব অর্জন করেছেন। ইংল্যান্ড গতবারের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল। সেবার তারা ইতালির কাছে টাইব্রেকারে হেরে যায়। এই ম্যাচে বল পজিশন স্পেনের অসাধারণ। তবে ইংল্যান্ড ম্যাচে ফিরতে পারতো। শেষের দিকে স্পেনের ড্যানি অলমো গোল লাইনে দাঁড়িয়ে বল ফিরিয়ে দেন। ইংল্যান্ড প্রথম দল যারা পরপর দুটি ইউরোর ফাইনালে হেরে গেল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম