ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

আসাম-মেঘালয়ে বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুন, ২০২২,  10:50 PM

news image

ব্যাপক বন্যা ও ভূমিধসে কারণে ভারতের আসাম ও মেঘালয়ে অন্তত ৩১ ব্যক্তির প্রাণহানি হয়েছে। বন্যা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। এই দুই রাজ্যে তিন হাজার গ্রাম এখনো পানির নীচে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। কর্মকর্তারা জানান, আসামের ২৮টি জেলার অন্তত ১৯ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে নবগঠিত বাজালি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রহ্মপুত্র ও গৌরাঙ্গ নদীর পানি অনেক এলাকায় এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন তারা।

বন্যার কারণে আসামে গত দুই দিনে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মেঘালয় প্রশাসন জানিয়েছে, গত দুই দিনে মেঘালয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এনডিটিভি জানায়, টানা তৃতীয় দিনের মতো জলাবদ্ধতার কারণে আসামের গুয়াহাটির বেশির ভাগ এলাকা স্থবির হয়ে পড়েছে। গুয়াহাটি শহরেও বেশ কয়েকটি ভূমিধসের খবর পাওয়া গেছে এবং নুনমতি এলাকার অজন্তানগরে ভূমিধসে তিনজন আহত হয়েছেন। এ ছাড়া আসামের বক্সা জেলায় অবিরাম বর্ষণ এবং দিহিং নদীর পানি বেড়ে যাওয়ার কারণে গত বুধবার সুবানখাটা এলাকায় একটি সেতুর একাংশ ধসে পড়েছে। আসামের একজন কর্মকর্তা জানিয়েছেন, আসামের রাঙ্গিয়া বিভাগের নলবাড়ি ও ঘোগরাপারের মধ্যে রেল লাইনে জলাবদ্ধতার কারণে কমপক্ষে ছয়টি ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম