ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আসছে অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক

#

বিনোদন ডেস্ক

৩০ জুন, ২০২২,  4:42 PM

news image

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবন নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি মোশন পোস্টার শেয়ার হয়েছে এই ছবির। জানা যায়, এই ছবিতে উঠে আসবে অটল বিহারী বাজপেয়ীর জীবনের অন্যান্য দিকও। শুধু রাজনীতি নয়, তার কবিতা, লেখা এবং তার মানবিক দিকও উঠে আসবে ছবির গল্পে। ছবির নাম ‘অটল’। ছবির পোস্টারে শিরোনামের সঙ্গে লেখা রয়েছে ‘ম্যায় রহু, ইয়া না রহু ইয়ে দেশ রহেনা চাহিয়ে’।

এনপি মেঞ্চার লেখা বই ‘আনটোল্ড বাজপেয়ী: পলিটিশিয়ান অ্যান্ড প‍্যারাডক্স’ এর থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হতে চলেছে এই ছবি। বিনোদ ভানুশালী এবং সন্দীপ সিং মিলিতভাবে ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন। ছবিতে অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় কে অভিনয় করবেন এবং কে পরিচালনা করবেন, তা অবশ্য ঠিক হয়নি। জানা গেছে, ২০২৩ সালে বছরের শুরুর দিকে শুটিং শুরু হবে এই ছবির। ২০২৩-এর বড়দিনে অটল বিহারী বাজপেয়ীর ৯৯তম জন্মবার্ষিকীতে মুক্তি পাওয়ার কথা এই ছবি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম