ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আসছে অজয় দেবগনের ‘দৃশ্যম থ্রি’

#

বিনোদন ডেস্ক

০১ জুন, ২০২৫,  4:49 PM

news image

২০১৫ সালে মুক্তি পেয়েছিল বলিউড সিনেমা ‘দৃশ্যম’। অজয় দেবগন ও তাব্বু অভিনীত সেই থ্রিলার গল্প দর্শককে চমকে দিয়েছিল। এর সাত বছর পর মুক্তি পায় সিকুয়েল ‘দৃশ্যম টু’। রহস্যঘন গল্প, টানটান চিত্রনাট্য আর অজয়ের অভিনয়ে দ্বিতীয় পর্বও রেকর্ড গড়েছিল বক্স অফিসে। মুক্তির প্রথম সপ্তাহেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে যায় ছবির আয়। ‘দৃশ্যম টু’-এর সাফল্যের পর তৃতীয় ও চতুর্থ পর্বের আভাস দিয়েছিলেন অজয় দেবগন। এবার সেই ইঙ্গিত বাস্তব হতে চলেছে। আসছে ‘দৃশ্যম থ্রি’, আর সেই খবর অফিসিয়ালি জানিয়ে দিল প্যানোরমা স্টুডিও। ২৯ মে বম্বে স্টক এক্সচেঞ্জকে পাঠানো এক চিঠিতে প্যানোরমা স্টুডিও ঘোষণা জানিয়েছে, ‘দৃশ্যম থ্রি’-এর জন্য ডিজিটাল ১৮ মিডিয়া প্রাইভেট লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করতে চলেছে তারা। ছবিটি পরিচালনা করছেন অভিষেক পাঠক। দৃশ্যম টু’-ও পরিচালনা করেছিলেন তিনি। আর কেন্দ্রিয় চরিত্রে থাকছেন অজয়, আবারও বিজয় সালগাঁওকরের ভূমিকায় দেখা যাবে তাকে।  সিনেপ্রেমীরা আশাবাদী, ‘দৃশ্যম থ্রি’-ও আগের দুই কিস্তির মতোই দর্শকদের নতুন করে চমকে দেবে। তবে আগের গল্পের ধারাবাহিকতা বজায় রেখেই নতুন অধ্যায়ে এগিয়ে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম