ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খালেক মোল্লা গ্রেফতার

#

১৩ মে, ২০২৫,  8:17 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ বিশেষ অভিযান চালিয়ে ছাত্র হত্যা চেষ্টার এজাহারভুক্ত আসামি ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মোল্লা (৫০)কে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। সোমবার (১২ মে) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত বলে জানা গেছে।  গ্রেফতার আব্দুল খালেক মোল্লা আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকার মুছা মোল্লার ছেলে। তিনি আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।  পুলিশ জানায়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় নিহত ও আহতের পরিবার আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। এমন একটি হত্যা চেষ্টা মামলার তিনি এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্ট এর পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর বলেন, গ্রেফতার আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খালেক মোল্লাকে আজ মঙ্গলবার আশুলিয়া থানার অন্যান্য আসামিদের সাথে আদালতে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম