ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ণ শোভাযাত্রায় হাজার হাজার মানুষের ঢল

#

২২ জুলাই, ২০২৩,  4:52 PM

news image

ওবায়দুর রহমান লিটন: সাভারের আশুলিয়া থানা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ণ শোভাযাত্রায় হাজার হাজার মানুষের ঢল নেমেছে। প্রখর রোদ উপেক্ষা করে শোভযাত্রায় বর্তমান সরকারের নানা উন্নয়ণের ফেস্টুন ও ব্যানার তুলে ধরেন তারা। শুক্রবার সকালে আশুলিয়ার বাইপাইলে বড় বড় মিছিল নিয়ে জড়ো হতে থাকেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় আশুলিয়া থানা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ণ শোভাযাত্রায় স্বতঃস্পূর্ত অংশ নেয় কয়েক হাজার মানুষ। শোভাযাত্রাটি আশুলিয়া থানা আওয়ামী লীগের নেতৃত্বে আব্দুল্লাহপুর টাঙ্গাইল  মহাসড়কের ত্রিমুখী বাইপাইল মোড় থেকে নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে গিয়ে শেষ হয়।শোভাযাত্রাটিতে  হাজার হাজার সাধারণ জনগণ অংশগ্রহণ করায় ব্যস্ত মহাসড়কটি প্রায় দুই ঘণ্টার মতো বন্ধ থাকে।এতে করে রাস্তায় প্রচুর যানজট সৃষ্টি হয়। এ-সময় ঢাকা ২০ আসনের  সাংসদ সদস্য ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি  প্রধান অতিথি হিসেবে পর্যটন কর্পোরেশনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন  ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র  সহ-সভাপতি সানাউল্লাহ সানা,


সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,  আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন খাঁন, ঢাকা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এনামুল হক মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান শাজাহান, ও আশুলিয়া থানা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের নেতা  কাজী হারুন ভান্ডারী।আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক  কবির  হোসেন সরকার ও যুগ্ন আহবায়ক মইনুল ইসলাম  ভূঁইয়া, থানা যুবলীগের সদস্য  মোঃ কাওসার কবির, বাদল শেখ ধামশোনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নেতা  মোঃ আলমগীর মাতবর  ও আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামসহ অনন্যেরা উপস্থিত ছিলেন  এসময় বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ণ তুলে ধরে বিএনপির ষড়যন্ত্র রুখতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম