ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আশুলিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার

#

০৩ সেপ্টেম্বর, ২০২৩,  3:08 AM

news image

ওবায়দুর রহমান লিটন : আশুলিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় ৫৫ বছরের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে পাঁচ লাখ টাকা লুট করেছে বলে দাবি পরিবারের। শনিবার ০২ সেপ্টেম্বর) দুপুরের দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে সাহেরা বেগম নামের ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। সেখানে তার ছোটখাটো একটি খাবারের হোটেল ছিল। ওই হোটেলের পাশের একটি বাড়িতে ফ্ল্যাট ভাড়া করে থাকতেন সাহেরা বেগম। তিনি টাঙ্গাইলের দেলদুয়া থানার পরাইখালি গ্রামের মৃত বাদশা মিয়ার স্ত্রী। নিহতের মেয়ে রুমার দাবি, তাদের বাসায় জমি কেনার  জন্য  ৫ লাখ টাকা জমানো   ছিল। তার মাকে হত্যা করে ওই টাকা,ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছে হত্যাকারীরা।  সাহেরা খাতুনের ফ্ল্যাটের সাবলেট এর  এক ভাড়াটিয়াকে সন্দেহ করছেন মৃত সায়েরার পরিবার আশুলিয়া থানার এসআই সোহেল মোল্লা জানান, পুলিশের ধারণা তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত নয় পুলিশ। তিনি আরো বলেন, পরিবারের দাবি অনুযায়ী পাশের বাসার ওই ভাড়াটিয়াকে আমরা সন্দেহের তালিকায় রেখে তদন্ত করছি। তার মোবাইলও বন্ধ। আমার খোঁজ নিচ্ছি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম