ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আশুলিয়ায় সড়ক অবরোধ করে শ্রমিকদের কর্মবিরতি

#

১৭ অক্টোবর, ২০২৪,  9:59 PM

news image

ফয়জুল ইসলামঃ ইন্সেন্টিভ বৃদ্ধির দাবিতে আশুলিয়ার জামগড়ার গিল্ডেন গার্মেন্টস লিঃ এবং বাইপাইলের একই গ্রুপের ফ্যাক্টরি গিল্ডেন একটিভ ওয়ার লিঃ এর শ্রমিকরা কর্মবিরতি সহ সড়কে অবস্হান নিয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ৮টায় আশুলিয়া থানাধীন জামগড়ায় কানাডিয়ান মালিকানাধীন গিল্ডেন গার্মেন্টস লিঃ এবং বাইপাইলে একই গ্রুপের ফ্যাক্টরি গিল্ডেন একটিভ ওয়্যার বাংলাদেশ লিঃ এর শ্রমিকরা ইন্সেন্টিভ বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করে। পরে সকাল ৯টায় জামগড়ার গিল্ডেন গার্মেন্টস লিঃ এর শ্রমিকরা ফ্যাক্টরি থেকে বের হয়ে বাইপাইলে তাদের গ্রুপের অপর ফ্যাক্টরির সামনে গিয়ে জড়ো হয়। এসময় তারা ঐ কারখানার শ্রমিকদেরকে বাইরে বের করে নিয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নেয়। ফলে উক্ত সড়কের ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবস্থান নিয়ে এসময় তারা নতুন করে গ্রুপের পরিচালক তাইজুল ইসলামের অপসারণ দাবি করেন। এক পর্যায়ে সকাল ১০টায় শ্রমিকরা পার্শ্ববর্তী নয়ারহাট এলাকায় অবস্থিত গ্রুপের অন্য ফ্যাক্টরিতে উৎপাদন চালু থাকায় কাজ বন্ধ করার জন্য উক্ত ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা করে।পরবর্তীতে ফ্যাক্টরি কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে কথা বলবেন বলে তাদেরকে ফিরিয়ে ফ্যাক্টরি সামনে নিয়ে আসেন। উভয় ফ্যাক্টরি এলাকায় বর্তমানে সেনা, বিজিবি ও শিল্প পুলিশের উপস্থিতি রয়েছে। শাখার পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম