ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

আশুলিয়ায় মহাসড়কের পাসে পার্কিং করা লাব্বাইক পরিবহনে আগুন

#

১৯ মে, ২০২৫,  6:57 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়ায় পার্কিং করা লাব্বাইক পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেেছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।রোববার (১৮ মে) রাত ১১.৩০মিনিটের দিকে  নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার নতুন ডিইপিজেডের বিপরীত পাশে পার্কিংরত ওই বাসে অগ্নি কান্ডের ঘটনা ঘটে । এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসটি সড়কের পাশে রেখে চালক ও সহকারী কয়েল কেনার জন্য গিয়েছিলেন। তারা ফিরে এসে বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন। পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোঃ শাজাহান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছুড়ে ফেলা বিড়ি-সিড়ারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম