ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আশুলিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

#

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০২৪,  4:36 PM

news image

ঢাকার আশুলিয়ায় শ্রমিক সমাবেশে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় মাজহারুল ইসলাম খান নামের এক বিএনপি নেতাকে ট্রাকের স্টেজ থেকে ফেলে দেওয়া হয়। পরে প্রধান অতিথি হিসাবে সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু সমাবেশে উপস্থিত হন। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল উত্তরবঙ্গগামী বাস স্ট্যান্ড এলাকায় দেশের শিল্পকারখানা ভাঙচুর ও শ্রমিক অসন্তোষ সৃষ্টিকারীসহ ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে এক শ্রমিক সমাবেশে এ ঘটনা ঘটে। এঘটনায় ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের মাজহারুল ইসলাম খানসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।  তবে মাজহারুল ইসলাম খান ছাড়া বাকি আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।  প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আশুলিয়া থানা ইউনিটের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতেই ট্রাকের অস্থায়ী স্টেজে ওঠাকে কেন্দ্র করে প্রথমে হট্টগোলের সৃষ্টি হয়। পরে মাজহারুল ইসলাম খানকে স্টেজ থেকে ফেলে দেওয়া হয়। এসময় দুই গ্রুপের সংঘর্ষ হয়, ভাঙচুর করা হয় চেয়ার।  এব্যাপারে আহত মাজহারুল ইসলাম খান বলেন, আজ শ্রমিক দলের আয়োজনে একটি শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। আমি ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের রানিং সাধারণ সম্পাদক। আমাকে স্টেজ থেকে ফেলে দেওয়া হয়। গফুর চেয়ারম্যান ও মোখলেস খাঁনের লোকজন আমাদের ওপর হামলা করে। আমাদের অন্তত ৫ জন আহত হয়েছেন। আমিও হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।  এব্যাপারে আশুলিয়া থানা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল গফুরের মুঠোফোনে যোগাযোগ করা হলে, প্রোগ্রামে আছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম