ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা তালাক দেওয়ার আগে একটু ভাবুন প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা চলবে : ইরান

আশুলিয়ায় ফের পুলিশ-পোশাকশ্রমিক সংঘর্ষ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২৩,  5:43 PM

news image

ন্যুনতম মজুরি বৃদ্ধির দাবিতে আজও রাস্তায় নেমেছেন পোশাকশ্রমিকরা। শনিবার (৪ নভেম্বর) সকালে আশুলিয়ার জামগড়া এলাকার আবদুল্লাহপুর-বাইপাল সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে পোশাকশ্রমিকদের। এ সময় আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করছে এবং জলকামানও ব্যবহার করছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আশুলিয়া থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, ‘শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কারখানায় ঢুকে কাজে যোগ না দিয়ে বের হয়ে এসে আবদুল্লাহপুর-বাইপাল সড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের ওপর শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। পুলিশ কাঁদানেগ্যাস নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।’ আহত কয়েকজন শ্রমিককে জামগড়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে শ্রমিকরা ছাড়াও একজন ভ্যানচালক রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম