ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আশুলিয়ায় ফুটপাতের হকারদের মানববন্ধন

#

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২৫,  9:40 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ শিল্পাঞ্চল আশুলিয়ার পুরাতন ডিইপিজেড থেকে বলিভদ্র বাজার পর্যন্ত হকারদের থেকে চাঁদাবাজি মুক্ত করা জাহাঙ্গীর মন্ডলকে জড়িয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে ফুটপাতের হকারবৃন্দ। সোমবার (১০ মার্চ) দুপুর সোয়া ১২ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার এলাকায় পুরাতন ডিইপিজেড থেকে বলিভদ্র বাজার পর্যন্ত ফুটপাতের হকারবৃন্দর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী হকাররা জানান, বিগত হাসিনা সরকারের সময় ফুটপাতে ব্যবসায়ীদেরকে মোটা অংকের চাঁদা দিয়ে ব্যবসা করতে হতো। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ঢাকা জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল এখানে কোন ধরণের চাঁদাবাজি করা হবে না এবং এখানে কেউ চাঁদাবাজি করতে আসলে ধরে পুলিশে দেয়ার নির্দেশ দেন। কিন্তু একটা অসাধু চক্র সম্প্রতি জাহাঙ্গীর মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে যে ওনি এখান থেকে চাঁদাবাজি করছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যার কারণে আমরা ফুটপাতের ব্যবসায়ীরা এর প্রতিবাদ জানিয়ে আজকের এই মানব বন্ধন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম