ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

আশুলিয়ায় নারীর মুখ বাঁধা মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২২,  7:56 PM

news image

সাভারের আশুলিয়ায় একটি পরিত্যক্ত বাড়ির পাশের জঙ্গল থেকে এক নারীর মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ ডিসেম্বর) আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সবুর খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গণবিশ্ববিদ্যালয়ের পেছনে ফুলেরটেক এলাকায় মো. আশিক নামে এক ব্যক্তির মালিকানাধীন পরিত্যক্ত বাড়ির পাশের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর নাম পারভিন (৪০)। তিনি লক্ষ্মীপুরের বাসিন্দা। স্থানীয়দের বরাত দিয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সবুর খান জানান, বুধবার রাতে জঙ্গল থেকে উৎকট গন্ধ বের হলে স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে সংবাদ দেয়। অর্ধনগ্ন অবস্থায় থাকা নারীর মুখ ওড়না দিয়ে বাঁধা ছিল। তার মুখ ও পায়ে আঘাতের চিহ্নও ছিল। মরদেহটি দু-তিন দিন জঙ্গলে পড়ে থাকায় পচন ধরেছে। এ কারণে শুরুতে পরিচয় শনাক্ত করা যায়নি। পরে পিবিআই টিম এসে প্রযুক্তির মাধ্যমে মরদেহটির পরিচয় শনাক্ত করে। তিনি আরও জানান, বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম