ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আশুলিয়ায় এক রশিতে মিললো স্বামী-স্ত্রীর মরদেহ

#

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২৫,  5:04 PM

news image

সাভারের আশুলিয়ায় এক রশিতে মিলেছে স্বামী-স্ত্রীর মরদেহ। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জামগড়ার কাঁঠালতলা এলাকার আফাজ উদ্দিনের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- বরগুনার পাথরঘাটা থানার বড়ইতলা গ্রামের মোস্তফার ছেলে মো. শাওন ও তার স্ত্রী জমাদ্দার বাড়ি গ্রামের শাহ-আলম মাতব্বরের মেয়ে হাফিজা। তারা দুইজনই পোশাক শ্রমিক ছিলেন বলে জানা গেছে। পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার আফাজ উদ্দিনের ৫তলা ভাড়া বাড়ি থেকে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রায় ৫ মাস আগে ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে স্থানীয় একটি কারখানায় কাজ করতেন তারা। বাড়ির মালিক আফাজ উদ্দিন বলেন, শাওন ও হাফিজা প্রায় ৫ মাস আগে বাসা ভাড়া নেন। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এখানো তাদের কোনো আত্মীয়-স্বজনের খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম