ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আশুলিয়া প্রেসক্লাবের ১১ বিশিষ্ট কমিটি গঠন

#

২৭ আগস্ট, ২০২৪,  3:45 AM

news image

দেশের স্বার্থে সাংবাদিকতা‍‍` এই স্লোগানকে সামনে রেখে আশুলিয়া প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে দৈনিক দেশরূপান্তরের আশুলিয়া প্রতিনিধি লোকমান হোসেন খোকা চৌধুরীকে আহ্বায়ক ও দৈনিক বণিক বার্তার সাভার প্রতিনিধি সোহেল রানাকে সদস্য সচিব করা হয়েছে। সোমবার দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকার প্রেস ক্লাবের হল রুমে এক আলোচনা সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। এ আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন দৈনিক আলোকিত কণ্ঠের সম্পাদক ওমর ফারুক ও দেশ টিভির সাভার প্রতিনিধি মো. শাহীনুর রহমান শাহীন। এছাড়াও আহ্বায়ক কমিটির সদস্য হিসেব রয়েছেন, বাংলাভিশনের শেফালি মিতু, কালবেলা ও এখন টেলিভিশনের হুমায়ুন কবির, প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম রাজু, দৈনিক প্রথম আলোর শামসুজ্জামান শামস, খবরের কাগজের ইমতিয়াজুল ইসলাম জীবন, বাংলাদেশ ট্রিবিউনের মো. আসলাম হাওলাদার ও দৈনিক স্বাধীন বাংলার মোহাম্মদ ইয়াসিন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদসহ সকলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, যমুনা টেলিভিশনের মাহফুজুর রহমান নিপু, দৈনিক মুক্তখবর পত্রিকার ওবায়দুর রহমান লিটন, দৈনিক সময়ের আলোর পত্রিকার রাকিব হাসকন জিল্লু, প্রেসক্লাবের সিনিয়র সদস্য কামাল চৌধুরী ও আবুল হায়াত বাচ্চু, দৈনিক দিনকাল পত্রিকার মোঃ মানিক দৈনিক নয়াদিগন্তের মো. তুহিন আহাম্মেদ, বাংলা নিউজের মাহিদুল মাহিদ, আমার সংবাদের হাসান ভূইয়া, গ্লোবাল টিভির শাহিনুর রহমান, প্রতিদিনের বাংলাদেশের শরিফুজ্জামান ফাহিমস, সাংবাদিক সোহাগ, নেছার উদ্দিন, জয় আহমেদ, আরও অনেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম