ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আশরাফুলের বিশ্বকাপ দলে জায়গা পেলেন যারা

#

ক্রীড়া প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৩,  4:41 PM

news image

ওয়ানডে বিশ্বকাপের আর বাকি নয়দিন। অংশগ্রহণকারী প্রায় সব দলেরই স্কোয়াড ঘোষণা করা হয়ে গেছে। বাংলাদেশের দল ঘোষণা এখনও বাকি। আগামীকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে পাড়ি দেবে বাংলাদেশ। দল এখনও স্কোয়াড না দিলেও বাংলাদেশের সাবেক অধিনায়ক ও ব্যাটার মোহাম্মদ আশরাফুল নিজের পছন্দের দল সম্পর্কে জানিয়েছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি লাইভে পছন্দের বিশ্বকাপ দল সম্পর্কে জানিয়েছেন আশরাফুল। অভিজ্ঞ আর তরুণদের মিশেলে নিজের দল সাজান তিনি।  আশরাফুলের দলে ওপেনার হিসেবে আছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তামিমের পার্টনার হিসেবে নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম ও লিটন দাসকে রেখেছেন তিনি। মিডল অর্ডারে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাদের রেখেছেন আশরাফুল। তাদের নিয়ে ভারসাম্যপূর্ণ মিডল অর্র্ডারই গড়েছেন তিনি। স্পিনে দুই অলরাউন্ডার সাকিব-মিরাজদের সঙ্গ দিতে আছেন নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান। পেস আক্রমণে দিন দিন বাংলাদেশ হয়ে উঠছে ভরসার কেন্দ্রস্থল। সেখানে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলামরাই জায়গা পেয়েছেন আশরাফুলের স্কোয়াডে। খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনকে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছেন আশরাফুল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম