ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রবেশের ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ আগস্ট, ২০২২,  4:19 PM

news image

ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে ইহুদি দর্শনার্থীদের প্রবেশের ঘটনার নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে গত কয়েক দিন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলারও নিন্দা জানিয়েছে দেশটি। সম্প্রতি পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে ইহুদি দর্শনার্থীদের প্রবেশের সুযোগ দেয় ইসরায়েল সরকার। এতে প্রতিবাদে ফেটে পড়েন ক্ষুব্ধ ফিলিস্তিনিরা। এ ঘটনার নিন্দা জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরব ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে। আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলিদের প্রবেশ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একই সঙ্গে সহিংসতা প্রশমনে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীলতার পরিচয় দিতে আহ্বান জানিয়েছে রিয়াদ। এছাড়াও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে দীর্ঘস্থায়ী সংঘাত বন্ধে পদক্ষেপ নেওয়ারও অনুরোধ জানিয়েছে সৌদি আরব। সূত্র: আরব নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম