ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

আল্পস পর্বতমালায় হিমবাহ ধসে নিহত ৬, আহত ৮

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ জুলাই, ২০২২,  4:30 PM

news image

ইতালিতে আল্পস পর্বতমালার হিমবাহের বড় একটি অংশ ধসে পড়েছে। এতে চাপা পড়ে অন্তত ৬ পর্বতারোহী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া আরও ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর সিএনএন'র। উদ্ধারকারীদের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, রবিবার (৩ জুলাই) আল্পস পর্বতমালার পূর্বাংশের একটি হিমবাহ ভেঙে মারমোলাদা এলাকায় জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্রের ওপর এসে পড়ে। এ সময় হিমবাহের বরফ ও পাথরের নিচে চাপা পড়ে বেশ কয়েকজন পর্বতারোহী। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। ট্রেন্টো প্রাদেশিক সরকার জানিয়েছে, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। জরুরি উদ্ধার অভিযান দলের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত ছয়জনকে মৃত উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভেনিতো অঞ্চলের একটি বেসক্যাম্পে থাকা এসইউইএম ডিসপ্যাচ সার্ভিস নামে একটি উদ্ধারকারী দল জানিয়েছে, দুর্ঘটনাস্থলের আরও উপরের দিকে অন্তত ১৮ জন পর্বতারোহী আটকা পড়েছেন। আলপাইন রেসক্যু কর্পস সদস্যরা তাদেরকে খুব শিগগিরই উদ্ধার করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম