ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আলিয়ার এখন ব্যাংক ব্যালান্স কত

#

বিনোদন ডেস্ক

২৩ আগস্ট, ২০২২,  4:25 PM

news image

দেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম আলিয়া ভাট। ২০১২ সাল। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে অভিনয়ে পা রাখেন প্রযোজক মহেশ ভাটের কন্যা। তারপর সাফল্যের সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠে যান, আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। গত কয়েক বছরে ‘হাইওয়ে’, ‘রাজি’, ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, ‘ডার্লিংস’, ‘কাপুর অ্যান্ড সন্স’-সহ বেশ কয়েকটি সফল ছবি ও সিরিজ উপহার দিয়েছেন তিনি।

কিন্তু এত কিছুর পরও আলিয়া জানেন না, তার বার্ষিক রোজগার কত! সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথা বলে চমকে দিয়েছেন এই অভিনেত্রী। তিনি জানান, প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর জন্য ১৫ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। সেই চেক মা সোনি রাজদানের হাতে তুলে দিয়ে আলিয়া বলেছিলেন, “এই সব তুমিই সামলাও।” মেয়ের অনুরোধে সেই দায়িত্ব নিয়েছিলেন সোনি। আলিয়া জানান, এখনও তিনি তার অ্যাকাউন্ট নিজে চালান না। অনেক দিন মা এসব দেখতেন। এখন কর্মচারী আছেন। এরপরই আলিয়া বলেন, “সত্যিই জানি না, আমার ব্যাংক ব্যালান্স কত। টাকা-পয়সার হিসাব আমি কোনও দিন রাখিনি। সামলাতে পারি না এসব।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম