ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিলের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জুলাই, ২০২৬,  5:03 PM

news image

নেত্রকোনায় আর্জেন্টিনা জয়ে আনন্দ মিছিলের ভিডিও করতে একটি বিল্ডিংয়ের তিনতলা ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  বুধবার রাতে শহরের শহীদ মিনার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  মডেল থানার ওসি আবুল খায়ের জানান, দীপ্ত শহরের মালনি এলাকার বাদল চৌধুরীর ছেলে। আর্জেন্টিনা-ইংল্যান্ডের খেলা শেষে আনন্দ মিছিলের ছবি নিতে মোড়ের একটি বিল্ডিংয়ের তৃতীয় তলার ছাদে ওঠেন। এরপর অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান।  তিনি জানান, স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম