ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

আর্জেন্টিনার গোলে উল্লাস করতে গিয়ে যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৯ ডিসেম্বর, ২০২২,  5:02 PM

news image

আর্জেন্টিনার গোলে উল্লাস করতে গিয়ে যশোরের ঝিকরগাছায় নিমার্ণাধীন সেতুর রডে বিদ্ধ হয়ে রাকিব হোসেন (২৫) নামে এক সমর্থকের মৃত্যু হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। রাকিব হোসেন ঝিকরগাছা পৌরসভার কাটাখাল এলাকার আসলাম হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, রোববার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখার জন্য দুই সেতুর মাঝে পার্কে বড় পর্দার ব্যবস্থা করা হয়। ফ্রান্সের সঙ্গে খেলায় আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেয়ার পর সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। এসময় পা পিছলে খালে পড়ে যায় রাকিব। এতে তার পেটে লোহার রড ঢুকে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম