ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আরিয়ানের ওয়েব সিরিজ নিয়ে সুখবর দিলেন শাহরুখ

#

বিনোদন ডেস্ক

২০ নভেম্বর, ২০২৪,  5:01 PM

news image

অবশেষে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ। যা প্রযোজনা করছেন শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। বলিউডে ছেলের ক্যারিয়ার গড়তে এবার এগিয়ে এলেন শাহরুখ ও গৌরী খান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে শাহরুখ শেয়ার করলেন এই সুখবর। শাহরুখ লিখেছেন, ‘আজকের দিনটা খুবই স্পেশাল। কেননা, নতুন এক গল্প দর্শকদের সামনে তুলে ধরতে চাই। রেড চিলিসের হাত ধরে আরিয়ান খান নতুন যাত্রা শুরু করল পরিচালক হিসেবে।’  অভিনেতার কথায়, ‘আরিয়ানের সিরিজ দেখা যাবে নেটফ্লিক্সে। এখনও এর নাম ঠিক হয়নি। তবে প্রচুর টুইস্ট, প্রচুর ইমোশনে ভরা। আর আরিয়ান এটা মনে করে, শো বিজনেসের থেকে বড় ব্যবসা কিছু হয় না।’ প্রসঙ্গত, মাদক কাণ্ডের পর ছেলে আরিয়ানকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন শাহরুখ। তবে ধীরে ধীরে সেই দুঃসময় কাটিয়ে আরিয়ান নিজের পায়ের মাটি খুঁজে পেয়েছেন। আর এ ব্যাপারে প্রথম থেকে পাশে পেয়েছেন বাবা শাহরুখকে। এবারটাও আরিয়ান পাশে পেলেন তাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম