ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

আয়ারল্যান্ড সিরিজে ফিরতে পারেন বুমরাহ

#

স্পোর্টস ডেস্ক

১৭ জুলাই, ২০২৩,  4:26 PM

news image

ভারতীয় দলের পেস আক্রমনের অন্যতম ভরসার নাম জাশপ্রীত বুমরাহ। গতবছর থেকে মাঠের বাইরে তিনি।  ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচ খেলেছেন। তবে দ্রুত মাঠে ফিরতে চলেছেন এই পেসার। আয়ারল্যান্ড সিরিজে প্রত্যাবর্তন করতে পারেন বুমরাহ। বেঙ্গালুরুর ক্রিকেট অ্যাকাডেমিতে প্র্যাকটিস করছেন তিনি। একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে বুমরাহকে আবার আগের মতো পুরোদমে বল করতে দেখা যাচ্ছে। ইন্ডিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, আয়ারল্যান্ড সিরিজে দলে ফিরতে পারেন বুমবুম।‌ এই সিরিজে দ্বিতীয় সারির দল পাঠাবে বোর্ড। যেভাবে উন্নতি করছেন ভারতীয় পেসার, আগস্ট মাসে মাঠে ফেরার সম্ভাবনা প্রবল। শোনা যাচ্ছে, কয়েকটা প্র্যাকটিস ম্যাচেও খেলবেন বুমরাহ। বোর্ডের এক কর্মকর্তা বলেন, এইধরনের চোটের ক্ষেত্রে টাইমলাইন সেট করা যায় না। ক্রমাগত পর্যবেক্ষণ দরকার। তবে বুমরাহ উন্নতি করছে। এনসিএর নেটে সাত ওভার বল করেছে। শুরুতে হালকা ওয়ার্কআউট করছে। পরের মাসে কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেলবে। তখন তার ফিটনেস পরীক্ষা করা হবে। টিম ইন্ডিয়ার সাবেক স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ রামজি শ্রীনিবাসন জানান, বুমরাহকে মাঠে ফেরাতে কোনও তাড়াহুড়ো করা উচিত নয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম