ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

আমিরের জায়গায় এবার শাহরুখ, ধুম ৪ নিয়ে গুঞ্জন

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি, ২০২৩,  4:39 PM

news image

গত ২৫ জানুয়ারি মুক্তির পর থেকেই বক্স অফিসে চলছে ‘পাঠান’–ঝড়। এই ছবি দিয়ে চার বছর পর বড় পর্দায় ফেরা শাহরুখ খানকে নিয়ে দর্শক মহলে উত্তেজনার শেষ নেই। ‘পাঠান’-এর বিশ্বজুড়ে ব্যবসা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। শাহরুখ ভক্তরা আনন্দে আত্মহারা। তবে এর মাঝে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। ‘পাঠান’-এর সাফল্য স্বাভাবিকভাবেই বাণিজ্যিক মহলে শাহরুখের চাহিদা বাড়িয়ে তুলেছে। শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি একটি বিজ্ঞাপনের মডেল হবেন শাহরুখ। এত দিন ধরে যার মডেল ছিলেন আমির খান। তাকে সরিয়ে এবার তার জায়গায় নেওয়া হচ্ছে শাহরুখকে।  ‘পাঠান’-এর সাফল্য আর ‘লাল সিংহ চড্ডা’র আশানুরূপ ফল না হওয়াই কি এই অদল বদলের কারণ? তা যদিও এখনও সঠিকভাবে জানা যায়নি। ইতিমধ্যেই, প্রচুর নামী সংস্থার মুখ শাহরুখ। সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও এক নাম।  শোনা যাচ্ছ, বহু হিন্দি ও দক্ষিণী ছবির পরিচালক চিত্রনাট্য শোনাতে হাজির হয়েছেন ‘মান্নত’-এ। গুঞ্জন রয়েছে ‘যশরাজ ফিল্মস’ ‘ধুম ৪’-এর পরিকল্পনাও করে ফেলেছেন যে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে নাকি দেখা যাবে শাহরুখকে। ২০২৩ সালের জুলাই মাসে মুক্তি পাবে শাহরুখ অভিনীত ছবি ‘জওয়ান’। -সূত্র : আনন্দবাজার পত্রিকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম