ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন

আমাদের চিকিৎসকরা কোনো দেশের তুলনায় কম নয়: স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৪,  10:37 PM

news image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, চিকিৎসা করাতে ভারত থেকে আমাদের দেশে প্রচুর রোগী। আমাদের চিকিৎসকদের মান বিশ্বের কোনো দেশের চিকিৎসকদের তুলনায় কম নয়। আজ শনিবার (৯ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের চিকিৎসকদের মেধাবী হিসেবে উল্লেখ করে ডা. সামন্ত লাল সেন বলেন, আমাদের চিকিৎসকরা কোনো দেশের তুলনায় কম নয়। তারাও উন্নত চিকিৎসা দিতে সক্ষম। একটা হাসপাতালে ভালো চিকিৎসাসেবা হাসপাতাল পরিচালক, নার্স, ওয়ার্ডবয় ও পরিচ্ছন্নতাকর্মীসহ সবার ওপর নির্ভর করে। সবার সমন্বিত প্রয়াসই চিকিৎসা সেবার সুনাম বৃদ্ধি করে। একজন রোগী চিকিৎসকদের কাছে একটু ভালো ব্যবহার আশা করে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীরা সাধারণত রোগ থেকে মুক্তি পেতে অসহায়ের মতো চিকিৎসকের ওপর নির্ভর করে। অনেকক্ষেত্রে একজন চিকিৎসককে পিতার স্থান দখল করতে হয়। চিকিৎসকরা চাইলেই রোগীর সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে পারেন। এতে রোগীর আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং ভালো চিকিৎসা প্রদান করা যায়। উত্তম আচরণ হলো ন্যায়-অন্যায় আর আসল-নকলের পার্থক্য করা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম