ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

আমরা যুদ্ধ চাই না, সবার সাথে মিলেমিশে থাকতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ অক্টোবর, ২০২২,  7:55 PM

news image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মিয়ানমারের সেনা সদস্য ও আরাকান বাহিনী যাতে করে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ১ম ধাপ'-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।  এসময় তিনি আরও বলেন, মিয়ানমারে বেশ কয়েকটি গ্রুপ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে।

আমরা মনে করি মিয়ানমার বাহিনী আমাদের সীমানায় আসবে না। আমরা যুদ্ধ চাই না, সবার সাথে মিলেমিশে থাকতে চাই। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, আনসার ও ভিডিপি একাডেমীর কমান্ড্যান্ট মোঃ সামছুল আলমসহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সমাপনী কুচকাওয়াজে মোট ৯৯৫ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ৩ জন শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জনকারী চৌকস প্রশিক্ষণার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম