ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই

আবারো বিয়ে করবেন সামান্থা!

#

বিনোদন ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২২,  5:59 PM

news image

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্যের বিচ্ছেদ হয় ২০২১ সালে। ওই বছরের ২ অক্টোবর বিকেলে এক যৌথ বিবৃতিতে ডিভোর্সের ঘোষণা দেন তারা। শোনা যাচ্ছে, আবারো বিয়ের পরিকল্পনা করছেন সামান্থা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সাধগুরু জগদীশ বাসুদেবকে নিজের গুরু মনে করেন সামান্থা। তার পরামর্শ মেনেই সব কাজ করেন। এই আধ্যাত্মিক গুরু সামান্থাকে আবারো বিয়ের পরামর্শ দিয়েছেন। সামান্থাও নাকি তাতে সম্মতি জানিয়েছেন। যদিও অভিনেত্রী এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি দক্ষিণী মেগাস্টার নাগার্জুনার পুত্র নাগা চৈতন্য।

২০০৯ সালে ‘জোশ’ সিনেমার মধ্য দিয়ে তিনি অভিনয় জীবন শুরু করেন। অন্যদিকে সামান্থার ক্যারিয়ার শুরু হয় নাগার বিপরীতে ২০১০ সালের ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমা দিয়ে। একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের প্রেম হয়। সাত বছর প্রেম করার পর বিয়ে করেছিলেন তারা। ২০১৭ সালের ৭ অক্টোবর বিয়ে করেছিলেন সামান্থা-নাগা চৈতন্য। আর ২০২১ সালের ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ঘোষণা দেন তারা। এদিকে সম্প্রতি শোনা যায়, বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন সামান্থা। চিকিৎসকের পরামর্শে জনসম্মুখে আসা থেকে বিরত রয়েছেন তিনি। এমনকি অসুস্থতার কারণে তার পরবর্তী একটি সিনেমার শুটিংও স্থগিত রেখেছেন এই অভিনেত্রী।সামান্থার পরবর্তী সিনেমা ‘শকুন্তলম’। ঐতিহাসিক ঘারানার এই সিনেমায় শকুন্তলা দেবী চরিত্রে অভিনয় করছেন তিনি। এছাড়া ‘যশোধা’ সিনেমায় দেখা যাবে তাকে। এতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্র রূপায়ন করবেন সামান্থা। পাশাপাশি শিগগিরই ‘কুশি’সিনেমার শুটিং শুরু করবেন এই অভিনেত্রী।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম