ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আবারো উত্তপ্ত আশুলিয়া শিল্পাঞ্চল, ৯০ কারখানা বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর, ২০২৪,  6:25 PM

news image

আবারো উত্তপ্ত হয়ে উঠেছে আশুলিয়া শিল্পাঞ্চল। অজানা রহস্যে বিক্ষোভের মুখে আজ সোমবারও (৯ সেপ্টেম্বর) ৯০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদারের মাধ্যমে ইপিজেডসহ অন্যান্য পোশাক কারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে বলে জানা গেছে। দুপুরে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম কারখানায় ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। শিল্প পুলিশ জানায়, সোমবার সকালে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বেরিয়ে পড়েন। এ ঘটনার পর আজ শ্রমিক বিক্ষোভের মুখে অন্তত ৯০টি কারখানায় বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এর আগে রোববার (৮ সেপ্টেম্বর) আশুলিয়া শিল্পাঞ্চলে নানা দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে কমপক্ষে ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টা পর্যন্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক থাকলেও নিউএইজ, আল মুসলিমসহ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর পর্যায়ক্রমে অন্যান্য কারখানার মধ্যেও শ্রমিকদের উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে মালিকপক্ষ আলোচনা করলেও আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এসব কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম