ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আবারো জুটি বাঁধছেন হৃত্বিক-কারিনা

#

বিনোদন ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২২,  4:59 PM

news image

হৃত্বিক রোশন ও কারিনা কাপুর খান এক সময়ে জুটি বেঁধে বেশ কিছু ছবি করেছেন। 'কাভি খুশি কাভি গম', 'ইয়াদে', 'মুঝসে দোস্তি কারোগে' এই সব ছবিতে তাদের জুটিকে মানুষ পছন্দ করেছে। শেষ এক সঙ্গে তাদের কাজ করতে দেখা যায় ২০০৩ সালে। 'ম্যায় প্রেম কি দিওয়ানি হু' ছবিতে। এরপর মাঝখানে পার হয়ে গিয়েছে ১৯ বছর। এর মধ্যে আর কোনও ছবিতে দেখা যায়নি তাদের। তবে বলিউডে জোর খবর ফের এক সঙ্গে কাজ করতে চলেছেন এই জুটি। মাঝখানের এই ১৯ বছরে বছরে সাইফ আলি খানকে বিয়ে করে এখন দুই সন্তানের মা কারিনা। ওদিকে সুজানের সঙ্গে বিয়ে, ডিভোর্স, দুই ছেলে নিয়ে এক যুগ পার করে ফেলেছেন হৃত্বিক রোশনও। জানা গেছে বলিউডের নামী প্রোডাকশন হাউস 'জংলি পিকচার্স' এর তরফে নতুন ছবির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে হৃতিক ও কারিনাকে।

ছবির নামও ঠিক হয়ে গেছে। 'উলাজ' নামের এই ছবির স্ক্রিপ্ট শুনতে রাজি হয়েছেন দুইজনেই।  বলিউডে জোর গুঞ্জন, দীর্ঘ সময় জুড়ে মনোমালিন্য ছিল এই জুটির। এবার সবকিছু কাটিয়ে এক সঙ্গে কাজ করবেন তারা। ছবির শ্যুটিং বেশিরভাগটাই হবে মুম্বাইয়ের বাইরে। তাই কথা চলছে দুইজনের ডেট নিয়েও। এখন দেখার কবে ছবির কাজ শুরু করেন তারা। প্রসঙ্গত ২০০০ সালে মুক্তি পায় আমিশা প্যাটেল ও হৃত্বিক রোশন অভিনীত ছবি 'কাহোনা পেয়ার হ্যায়'। এই ছবি দিয়েই বলিউডে পা রাখেন হৃত্বিক রোশন। প্রথমে এই ছবি করার কথা ছিল কারিনা কাপুর খানের। কিন্তু কারিনার মা ববিতা বাধ সাধেন। কারণ ছবিটি ছিল নায়ক কেন্দ্রীক। আর সেই জন্যই মেয়েকে এই ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করতে দেননি ববিতা।  কারিনা কাপুর ডেবিউ করেন 'রিফিউজি' ছবি দিয়ে। তার বিপরীতে ছিলেন অভিষেক বচ্চন। সে সময় অভিষেক ও কারিশমা কাপুরের প্রেম নিয়ে বলিউড মশগুল ছিল। বিয়ের কথাও পাকা হয়ে গিয়েছিল কারিশমা-অভিষেকের। কিন্তু দুই পরিবারের মনোমালিন্যে ভেঙে যায় বিয়ে। তবে সে সব ব্যক্তিগত বিষয় প্রফেসনাল জীবনেও অনেক খানি প্রভাব ফেলেছে। তবে এর সঙ্গে হৃত্বিক আর কারিনার ঝামেলার কোনও সম্পর্ক নেই। কিন্তু কারিনা ও হৃত্বিকের কী কারণে মনোমালিন্য তা জানা যায়নি। এবার সব ভুলে এক সঙ্গে পর্দায় আসবেন তারা। স্বাভাবিক ভাবেই এই জুটিকে দর্শক খুব পছন্দ করে। এবার দেখার ১৯ বছর পর কারিনা ও হৃত্বিকের অনস্ক্রিন ম্যাজিক কতটা সফল হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম