ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আবারও বড়পর্দায় ফিরছে ভৌমিক

#

বিনোদন ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০২৫,  5:01 PM

news image

দীর্ঘদিন ছোটপর্দায় চুটিয়ে অভিনয় করছিলেন আরিয়ান ভৌমিক। 'ভিডিয়ো বৌমা' ধারাবাহিকে তার অভিনয় দর্শকের মনও কেড়েছে। কয়েক দিন হলো শেষ হয়েছে ধারাবাহিক। অথচ ধারাবাহিত কাজের শেষে বিরত না দিয়ে নতুন করে কাজ শুরু করেছের তিনি। এবার বড়পর্দায় ফিরছেন তিনি। চলতি বছরে 'কেমন আছো ফিরোজ?' ছবিতে দেখা গিয়েছিল আরিয়ানকে। এ বার এক নতুন চরিত্রে দেখা যেতে চলেছে আরিয়ানকে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, নতুন ছবি 'অস্তরাগ' এ দেখা যাবে আরিয়ানকে। ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। কলকাতা এবং আশেপাশের অঞ্চলগুলিতে জোরকদমে চলছে শুটিং। এই ছবিতে নাকি আরিয়ানের বিপরীতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় মুখ শ্রীমা ভট্টাচার্য। এখনই এর চেয়ে বেশি কিছু জানাতে নারাজ নায়ক-নায়িকা দু'জনেই। ছবির গল্প নিয়েও এখনই কিছু ফাঁস করতে চান না। আপাতত ছবির শুটিং নিয়ে ব্যস্ত আরিয়ান। তা ছাড়া এখন অন্য ছবির কাজেও ব্য়স্ত তিনি। এই শীতে মুক্তিপাবে 'কাকাবাবু' ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি 'বিজয়নগরের হিরে'। আর এই ছবিতে আরও একবার সন্তুর ভূমিকায় দেখা যাবে আরিয়ানকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম