ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আফগানিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ এপ্রিল, ২০২৫,  5:23 PM

news image

আফগানিস্তানের হিন্দুকুশ এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূ-কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৬। বুধবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় ভোরে এই ভূমিকম্প আঘাত হানে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির তথ্য অনুযায়ী, বুধবার ভোর ৪টা ৪৪ মিনিটে এই ভূ-কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১২১ কিলোমিটার (৭৫ মাইল) গভীরে এবং এর কেন্দ্রস্থল ছিল প্রায় ১ লাখ ৮ হাজার জনসংখ্যার শহর বাঘলান থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে। এই ভূমিকম্পের জেরে দিল্লি ও এনসিআর এলাকায় কম্পন অনুভূতের খবর মিলেছে। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভৌগলিক কারণে আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটিতে ভূমিকম্পের দীর্ঘ ইতিহাস রয়েছে। সেই রেকর্ড পর্যালোচনা করলে দেখা যায়, গত তিন দশকে কেবল ভূমিকম্পের কারণে আফগানিস্তানে মৃত্যু হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম