ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

#

ক্রীড়া প্রতিবেদক

১৭ জুন, ২০২৩,  10:09 PM

news image

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ শেষ হয়েছে। যেখানে রেকর্ড ৫৪৬ রানের ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। এবার সাদা বলের সিরিজে মুখোমুখি হবে দুই দল। যেখানে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ৫ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ সিরিজ। একই ভেন্যুতে সিরিজের পরের দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই। আসন্ন এই ওয়ানডে সিরিজের জন্য চমক রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১৭ জুন) দুপুরে এক বিবৃতি দিয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের এই দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন সবশেষ ডিপিএলের চ্যাম্পিয়ন আবাহনীর উদ্বোধনী ব্যাটার নাঈম শেখ ও আফিফ হোসেন। টুর্নামেন্টটিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হন নাঈম। এদিকে চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ছিলেন না সাকিব আল হাসান। তবে ওয়ানডে দলে ফিরেছেন টাইগার বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে আগের আয়ারল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার, ইয়াসির আলী ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

বাংলাদেশের ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ নাঈম শেখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম