ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

আফগানদের উড়িয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

১২ জুলাই, ২০২৩,  1:42 AM

news image

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে তিন ম্যাচ সিরিজ আগেই হাতছাড়া করেছে বাংলাদেশ দল। তবে শেষ ম্যাচে হোয়াইটওয়াশের শঙ্কা উড়িয়ে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে টাইগাররা। আফগানিস্তানকে মাত্র ১২৬ রানেই গুঁটিয়ে দিয়েছে সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় টাইগাররা। কিন্তু সাকিব-লিটনের পঞ্চাশোর্ধ রানের জুটিতে জয়ের পথ সহজ হয়ে যায়। তবে দলীয় ৮৯ রানের মাথায় মোহাম্মদ নবীর বলে উড়িয়ে মারতে গিয়ে শহীদির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সাকিব। এখন টাইগারদের সংগ্রহ ২০ ওভারে ৩ উইকেটে ১০২ রান। জয়ের জন্য আর দরকার মাত্র ২৫ রান, হাতে ৮ উইকেট। লিটন দাস ও তাওহিদ হৃদয় ব্যাট হাতে জয়ের পথে দলকে এগিয়ে নিয়ে যাচ্চেন।

আফগানিস্তান ৪৫.২ ওভারে ১২৬/১০

(আজমতউল্লাহ ওমরজাই ৫৬, হাসমতউল্লাহ শহীদি ২২, মুজিব উর রহমান ১১ ও নাজিবুল্লাহ জাদরান ১০)

(শরিফুল ৪/২১, তাসকিন ২/২৩, তাইজুল ২/৩৩, মেহেদী ১/৩৫, সাকিব ১/১৩)

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম