ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

আপাতত হচ্ছে না শাকিবের 'শের খান'

#

বিনোদন প্রতিবেদক

১১ মার্চ, ২০২৩,  8:56 PM

news image

গত দেড়-দুই বছরের মধ্যে শাকিব খানকে নিয়ে বেশ কয়েকটি নতুন সিনেমার ঘোষণা এসেছে। এর মধ্যে রয়েছে- ‘রাজকুমার’, ‘প্রিয়তমা’, ‘কবি’ ও ‘প্রেমিক’। কিন্তু সেই একটি সিনেমাও শুটিং ফ্লোর পর্যন্ত এখনও গড়ায়নি। এবার সেই তালিকায় যুক্ত হলো আরেকটি সিনেমা ‘শের খান’। গত বছরের নভেম্বরে শাকিব খানকে নিয়ে এই সিনেমার ঘোষণা দিয়েছিলেন ‘মিশন এক্সটিম’ খ্যাত পরিচালক সানী সানোয়ার। নায়ক-পরিচালক চুক্তিও স্বাক্ষর করেছিলেন ওই সময়। সেসময় পরিচালক জানিয়েছিলেন ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকেই ‘শের খান’-এর শুটিং শুরু হবে। পরে জানা যায়, সেটি পরিবর্তন হয়েছে, মার্চে শুটিং হবে।

কিন্তু না, সেটাও হচ্ছে বলেই খবর।  সংবাদমাধ্যমকে একটি সূত্র জানিয়েছে, নানা কারণে ‘শের খান’-এর শুটিং মার্চে করা সম্ভব হচ্ছে না। তবে কবে শুরু হবে সে বিষয়েও চূড়ান্ত তারিখ জানা নেই কারো। তবে সিনেমাটির প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশন বলছে, আপাতত হচ্ছে না ‘শের খান’। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুট শুরু হওয়ার সম্ভবনা আছে। তবে ঠিক কী কারণে এখন সিনেমাটি হচ্ছে না সে প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটি সুনির্দিষ্ট তথ্য জানায় নি। ‘শের খান’ পরিচালনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য এবং সংলাপ করছেন সানী সানোয়ার নিজেই। মুক্তির পরিকল্পনা ছিল ২০২৩ সালের যেকোনো উৎসবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম