ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আদালতে বসেই স্ত্রীকে গলা কেটে হত্যা করলেন স্বামী

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ আগস্ট, ২০২২,  5:13 PM

news image

দীর্ঘদিন স্বামীর সঙ্গে বসবাস না করায় স্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দুজনেই। কিন্তু সেখানেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। আদালতে বসেই স্ত্রীর গলা কেটে হত্যা করে স্বামী। ভারতের কর্ণাটকে শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। খবর এনডিটিভি স্বামী শিবকুমার (৩২) এবং স্ত্রী চৈত্র (২৮) এর মধ্যে বিবাদ মেটাতে হোল নরসিপুরে বসেছিল পারিবারিক আদালত। যেখানে বিচারকও উপস্থিত ছিল। পুলিশ জানায়, এ সময় বিচারক তাদের কথাবার্তা শুনে পরবর্তী দিন তারিখ ধার্য করেন। এরপর দুজনের মধ্যে এক ঘণ্টা কথাবার্তা হয়। পরে স্ত্রী ওয়াশরুমে গেলে স্বামী একটি ধারাল ছুটি নিয়ে সেখানে প্রবেশ করে তার গলা কেটে ফেলে।

এ সময় তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ জানায়, তার গলা ছুরি দিয়ে এমনভাবে কাটা হয়েছে যে আর একটু হলেই বিচ্ছিন্ন হয়ে যেত। এ ঘটনার পর স্বামী শিবকুমারকে গ্রেপ্তার করে জেল হাজতে নিয়ে যায় পুলিশ। পুলিশ অফিসার জানায়, হত্যাকাণ্ডের দায়ে তার বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আদালতের মধ্যে সে কীভাবে ছুরি নিয়ে প্রবেশ করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। আগেই শিবকুমারের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার জন্য তার বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল এবং সেই সূত্রে, স্বামী-স্ত্রীকে সৌহার্দ্যপূর্ণভাবে বসবাসের জন্য কাউন্সেলিং এর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ঘণ্টা খানেকের মধ্যেই ঘটে গেল হত্যাকাণ্ডের ঘটনা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম