ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আদালতে পরীমণি, জবানবন্দি দিলেন যৌন হয়রানির

#

বিনোদন প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২২,  7:19 PM

news image

মঙ্গলবার ঢাকা বোট ক্লাবের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও তাদের সহযোগী শাহ শহিদুল আলমের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলায় ঢাকার একটি ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন  পরীমণি। স্বামী শরিফুল রাজকে সঙ্গে নিয়েই আদালতে আসেন এই নায়িকা। জবানবন্দিতে গত বছরের জুনে ঘটে যাওয়া ঘটনা ও কীভাবে তাকে যৌন হয়রানি করা হয়েছে তার বর্ণনা দেন। জবানবন্দিতে পরীমণি জানান,

নাসির ও তার সহযোগীরা ক্লাবে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন পরীমনির জবানবন্দি রেকর্ড করেন। তবে পরীমনি তার জবানবন্দি সম্পূর্ণ করতে না পারায় ট্রাইব্যুনাল তার জবানবন্দি গ্রহণের পরবর্তী তারিখ দিয়েছেন আগামী ১১ জানুয়ারি। শুনানির সময় অমি ও শহিদুল উপস্থিত থাকলেও নাসির আদালতে উপস্থিত ছিলেন না। গত বছরের ৬ সেপ্টেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন।  ১৪ জুন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির, অমি ও অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন পরীমনি।একটি গোয়েন্দা দল ওইদিনই উত্তরার ১ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে নাসির ও অমিকে গ্রেপ্তার করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম